×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-০৫
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহারের দুই থেকে ছয় শতাংশ কার্যক্রম শেষ করেছে। এদিকে বেধে দেয়া সেপ্টেম্বরের সময়সীমা মাথায় রেখে তারা এ পর্যন্ত ৬০ পরিবহণ বিমানের সমপরিমাণ মালামাল সরিয়ে নিয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, সৈন্য প্রত্যাহারে ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনের ১৪ এপ্রিলের ঘোষণার পর থেকে ১ হাজার ৩০০ টি উপকরণ ধ্বংস করে ফেলার জন্য পাঠানো হয়েছে এবং আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক স্থাপনা আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
হেলমান্দ প্রদেশে সাম্প্রতিক দিনগুলোতে আফগান সৈন্যরা ক্রমবর্ধমান জঙ্গি হামলা মোকাবেলা করছে। ১ মে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সৈন্য প্রত্যাহারের অংশ হিসেবে ওয়াশিংটন রোববার অ্যান্তোনিক ঘাঁটি হস্তান্তর করে।
এদিকে মার্কিন সামরিক নেতারা আশংকা করছেন যে সৈন্য প্রত্যাহারের পর কাবুল সরকার তালেবানের চরম হুমকির মুখে পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat